সিলেটে বাম জোটের অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২০, ১৯:০১ আপডেট : ২২ জুলাই ২০২০, ১৯:০৩

বাম গণতান্ত্রিক জোট সিলেটে গণতান্ত্রিক বামজোটের কর্মসূচিতে পুলিশের হামলা করার অভিযোগ করেছেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী। বুধবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। তিনি পুলিশের হামলার বিচার চেয়েছেন বিবৃতিতে। এদিন বিকাল ৫টার দিকে দলের নেতা মানস নন্দী স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে মুবিনুল হায়দার চৌধুরী বলেন, সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ ও বিনামূল্যে করোনা পরীক্ষাসহ ৮ দফা দাবিতে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে বাম জোটের অবস্থান কর্মসূচিতে পুলিশ নৃশংস হামলা করেছে। পুলিশি হামলায় আহত হয়েছেন অন্তত ১০ জন। পুলিশ শুধু হামলা করেই ক্রান্ত হয়নি সমাবেশ থেকে ক্যামেরা, মোবাইল, সাউন্ড সিস্টেম, ব্যানার ছিনিয়ে নেয়। পুলিশি হামলায় আহত হয়েছেন বাসদ (মার্কসবাদী)’র সদস্য রেজাউর রহমান রানা, প্রসেনজিৎ রুদ্র, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল হোসেন, শ্রাবণ দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টে সিলেট নগর শাখার কর্মী সাকিব রানা, দোয়েল রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সংগঠক লাভলুসহ অন্তত ১০ জন।
মবিনুল হায়দারের অভিযোগ, গত একমাস ধরে সিলেটের স্বাস্থ্যখাতের দুর্নীতি, অনিয়ম বন্ধসহ ৮ দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছিল। সিলেটের প্রত্যেকটি পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় নানাভাবে পুলিশ হয়রানি করেছে।
স্বাস্থ্য সুরক্ষাসহ সমস্ত গণতান্ত্রিক অধিকার আদায় ও রক্ষায় দেশের জনসাধারণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মবিনুল হায়দার।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
ওপেনএআই-এ গোপন নজরদার: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
ওপেনএআই-এ গোপন নজরদার: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা