‘গণপরিবহনে মালিকদের স্বেচ্ছাচারিতা চলছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২০, ১৭:২৭আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১৭:২৭

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণপরিবহনে বর্ধিত ভাড়া আদায়কে কেন্দ্র করে পরিবহন মালিকদের স্বেচ্ছাচারিতা ও জবরদস্তি চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আর এ কারণে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে বলে মনে করেন তিনি। রবিবার (২৩ আগস্ট) দুপুরে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘বর্ধিত ভাড়া গুনতে যেয়ে সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে। করোনা পরিস্থিতিতে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালাতে বাসের অযৌক্তিকভাবে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি করা হলেও গণপরিবহনে স্বাস্থ্যবিধির কোনও বালাই নেই; বরং আগের ধারায় পুরো বাস ভর্তি করে যাত্রী তোলা হচ্ছে।’

‘এই অবস্থায় গণপরিবহনে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে ঝগড়াঝাটি, হাতাহাতি, মারামারির কারণে এক ধরনের নৈরাজ্য দেখা দিয়েছে’ উল্লেখ করে সাইফুল হক বলেন, ‘গুরুত্বপূর্ণ পরিবহন খাতে সরকার কোনও রূপ আর্থিক সহায়তা না দিয়ে বাস্তবে মালিকদের স্বেচ্ছাচারিতা ও খামখেয়ালির ওপর পরিবহনকে ছেড়ে দেওয়া হয়েছে। সরকারি এই ভূমিকা ও গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির ফলে অপরাপর পরিবহনও অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি করেছে। এসব বিষয়ে কোনও তদারকি না থাকায় মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে।’

তিনি অনতিবিলম্বে গণপরিবহনের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে  বিদ্যমান নৈরাজ্য ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটানোর আহ্বান জানান।

 

 

 

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি