বিরোধী রাজনীতির মাঠ প্রায় শূন্য: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২০, ১৫:৫৭আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৫:৫৭

বিরোধী রাজনীতির মাঠ প্রায় শূন্য: মান্না ‘বিরোধী রাজনীতির মাঠ প্রায় শূন্য’  বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আমি দেখছি এখন বিরোধী রাজনীতির মাঠ প্রায় শূন্য। প্রাণপণ চেষ্টা করবো আপনাদের সবাইকে নিয়ে ওই মাঠে আমাদের অবস্থান শক্ত করার জন্য। মানুষ দূর থেকে দেখবে বিরোধী মাঠে কারা আছে। যখন দেখবে আমরা মাঠে আছি, তখন সবাই আসবে। এজন্য লাগাতার রাজনৈতিক সংগ্রামের মধ্যে থাকতে হবে। আর রাজনৈতিক সংগ্রামে তখেই আমরা সফলভাবে থাকতে পারবো, যখন সংগঠন শক্তিশালী হবে।’
শনিবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাবেক কূটনীতিক সাবিক আলী এবং অন্যান্যদের যোগদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক ঐক্য।
‘আওয়ামী লীগের কাছে দেশ নিরাপদ নয়’ মন্তব্য করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এরা করোনা মোকাবিলা করতে পারেনি। করোনার কারণে যে অর্থনীতি ভেঙে পড়েছে, তা কি আবার গড়ে তুলতে পারবে এরা? পারবে না। গত ৪৯ বছরে দেশের মানুষ এরকম শাসক দেখেনি।’
মান্না আরও বলেন, ‘প্রায় পত্রিকায় ছবি দেখবেন, কেউ স্বাস্থ্যবিধি মানেন না। শুধু স্বাস্থ্যবিধি মানেন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তারা ঘর থেকে বের হন না। রিকশাওয়ালা, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ স্বাস্থ্যবিধি মানবে কিভাবে? তাদের অধিকাংশ তো বেতন পায় না, তাহলে কিভাবে তারা স্বাস্থ্যবিধি মানবে। যার গাড়ি নেই, সে কিভাবে স্বাস্থ্যবিধি মানবে। পুরো দেশেই কোনও বিধান নেই। পুরো দেশকে নতুন করে গড়তে হবে। সেজন্য পুরনো দল দিয়ে হবে না, নতুন দল গঠন করতে হবে। সেই লক্ষ্যে নাগরিক ঐক্যের গঠন।’
অনুষ্ঠানের শুরুতে সাবেক কূটনীতিক সাকিব আলী, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষক নাজমুস সাদাতসহ বেশ কয়েকজন সাবেক ছাত্রনেতা এবং শিক্ষক নাগরিক ঐক্যে যোগদান করেন। মাহমুদুর রহমান মান্না তাদের ফুল দিয়ে দলে স্বাগত জানান।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম