কৃষকদের ১০ হাজার টাকা করে প্রণোদনা দেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২০, ২০:১৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২০:১৫

কৃষকদের ১০ হাজার টাকা করে প্রণোদনা দেওয়ার দাবি জরুরি ভিত্তিতে বন্যাদুর্গত কৃষকদের কৃষি পুনর্বাসনে সমন্বিত ও কার্যকরী পদক্ষেপ নিতে কৃষি মন্ত্রণালয়সহ সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক । তিনি বলেছেন, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বন্যাপীড়িত উৎপাদক কৃষক পরিবারকে কমপক্ষে নগদ দশ হাজার করে টাকা দেওয়া প্রয়োজন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিপ্লবী কৃষক সংহতির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় সাইফুল হক এসব কথা বলেন। সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কৃষক নেতা আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন শান্ত, মতিউর রহমান তপন, শাহাদাৎ হোসেন খোকন, আকবর খান, রফিকুল ইসলাম অভি প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী