মধ্যবর্তী নির্বাচন ছাড়া কোনও পথ নেই: জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২০, ১৩:৫৩আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ১৩:৫৫

 

মানববন্ধনে ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ বলেছেন, ‘রোগ, যৌন নীপিড়নে, ধর্ষণে সারাদেশ ভয়ানকভাবে অসুস্থ। তবে গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া এই রোগের কোনও চিকিৎসা নেই। এজন্য কমিশন করে, সবার সঙ্গে কথা বলে দেশকে গণতন্ত্র দেওয়া এবং মধ্যবর্তী নির্বাচন ছাড়া প্রধানমন্ত্রীর আর কোনও পথ নেই।’

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। 

ইমামদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘সম্প্রতি আমাদের আলেম সমাজ একটা স্টেটমেন্ট দিয়েছেন। তারা সেখানে মূল ইস্যু হিসেবে উল্লেখ করেছেন মেয়েদের সমতা দিতে হবে, মসজিদে মসজিদে খুতবায় দেশের অনাচারের বিষয়টি তুলে ধরতে হবে। তবে এর একমাত্র চিকিৎসা হলো সুষ্ঠ গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশের এই রোগের কোনও চিকিৎসা নেই। দ্বিতীয়ত, ইমাম সাহেবরা যেন এক বক্তব্য দিয়েই খালাস না হন।’ 

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমরা সবার বাড়িতে সুখ চাই। এজন্য কমিশন করেন, সবার সঙ্গে কথা বলেন, দেশকে গণতন্ত্র দেন। মধ্যবর্তী নির্বাচন ছাড়া আপনার কোনও পথ নেই।’

বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন হানিফের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কবি আবদুল হাই শিকদার, এহসানুল হক মিলন, জাহাঙ্গীর আলম মিন্টু, সেলিম হোসেন ভূইয়া, রফিক শিকদার, রুমা আক্তার প্রমুখ।

 

 

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান