দুর্বৃত্ত রাষ্ট্র নয়, জনগণের রাষ্ট্র চাই: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২০, ১৮:৩০আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৮:৩৬

দুর্বৃত্ত রাষ্ট্র নয়, জনগণের রাষ্ট্র চাই: রব ‘দুর্বৃত্ত রাষ্ট্র নয়, জনগণের রাষ্ট্র চাই’ বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, ‘শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী জনগণের রাষ্ট্রক্ষমতায় অংশগ্রহণের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদকে পেশাভিত্তিক জাতিতে রূপান্তরিত করতে হবে। এটাই হবে বাঙালি জাতীয়তাবাদের তৃতীয় জাগরণ।’

শনিবার (৩১ অক্টোবর) জেএসডি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে সরকার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। জনগণের মুক্তির জন্য জাতীয় ঐক্য সৃষ্টি করে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশ একটা মৃত্যুকূপে পরিণত হয়েছে। দেশের জনগণ এই সরকারকে চায় না। কার্যকর বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে পারলেই বিদ্যমান জগদ্দল পাথর থেকে মুক্তি লাভ করতে পারবো।’

সভায় যুক্ত ছিলেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জেএসডি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

/এএইচআর/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম