ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা কাটেনি: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২১, ১৭:১৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৭:১৯

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘দেশে করোনা সংক্রমণের হার হ্রাস পেলেও, ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা দূর হয়নি। এই নিয়ে একেক ব্যক্তি, একেক কথা বলায় বিভ্রান্তি বাড়ছে।’

শুক্রবার (৮ জানুয়ারি) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে পার্টির সভাপতি রাশেদ খান মেনন এসব কথা বলেন।

ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে মেনন বলেন, ‘নিজ দেশে ভ্যাকসিন নিয়ে ট্রায়ালে বাধা সৃষ্টি করা, নিজ দেশের উদ্ভাবনকে সহায়তা না করা এবং সর্বোপরি মহল বিশেষের ব্যবসায়িক স্বার্থকে জনস্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়াই এর কারণ। কেবল করোনা মোকাবিলাই নয়, জনগণের সামগ্রিক স্বাস্থ্যসেবার স্বার্থে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা থেকে বেরিয়ে এসে ঢেলে সাজাতে হবে।’

মেনন জানান, ওয়ার্কার্স পার্টি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠার অঙ্গীকারকে সামনে তুলে ধরবে। ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঢাকায় ২৭ মার্চ লাল পতাকা মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়। শিখা চিরন্তনে পুষ্পমাল্য অর্পণ করে মিছিল শুরু হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হবে। সভায় পার্টি সভ্যপদ বাৎসরিক নবায়ন ও লেভি-চাঁদা আদায় কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম