বাণিজ্যমন্ত্রী ব্যর্থ: ন্যাপ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২১, ১৪:০৩আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১৪:১৫

পেঁয়াজ, আলু, সবজি, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের বাণিজ্যমন্ত্রী পুরোপুরি ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া। তারা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রহীনতার কারণে দিশেহারা হয়ে পড়েছে নিম্নবিত্ত মানুষসহ হতদরিদ্র পরিবারগুলো। এই পরিস্থিতিতে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’

রবিবার (১০ জানুয়ারি) দলের দফতর সম্পাদক মো. নুরুল আমান চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এ দাবি করেন।

ন্যাপ নেতারা বলেন, ‘আলু, চালের পর এবার সিন্ডিকেটের থাবা পড়েছে ভোজ্যতেল ও ডালের বাজারে। মিলগেট থেকে এই চক্র প্রতি সপ্তাহেই নীরবে দুটি নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করছে। ফলে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বাড়ছে। আর ভোক্তাদের এই পণ্য দু’টি কিনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।’

তাদের মন্তব্য, ‘যথাযথ তদারকির অভাবে সুযোগ পেলেই অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে ভোক্তার পকেট কেটে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। সরকারের পক্ষ থেকে চক্রের সদস্যদের চিহ্নিত করা হলেও বাণিজ্য মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে পরিপূর্ণ ব্যর্থ।’

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম