অর্থমন্ত্রীর পদত্যাগ দা‌বি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২১, ১৬:৫৬আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১৬:৫৭

অর্থমন্ত্রীর পদত্যাগ, কালো টাকার মালিকদের গ্রেফতার, কালো টাকা সাদা করার আইন বাতিল, দুর্নীতি-অর্থপাচার বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) ।

র‌বিবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এ দা‌বি জানায় সংগঠন‌টি ।

সমা‌বে‌শে সংগঠ‌নের সাধারণ সম্পাদক সামাদ বলেন, কালো টাকা সাদা করার আইন এর কারণে দেশে দুর্নীতি বেড়ে গেছে। জবাবদিহির জায়গা কমছে। তিনি অবিলম্বে কালো টাকা সাদা করার আইন বাতিল, কালো টাকার মালিকদের গ্রেফতার দুর্নীতি ও অর্থপাচার বন্ধ এবং অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

তিনি বলেন, এই করোনা বিপর্যয়ের সময় ও বিগত ৬ মাসে দেশ থেকে ১০ হাজার ২২০ কোটি টাকা পাচার হয়েছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিন ইয়ামিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আল খালিদ বিন মাহমুদ, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা বিজ্ঞানী সামছুল হক সরকার,বায়েজিদ হোসেন, গণতান্ত্রিক কৃষক মঞ্চের সভাপতি তালিবুল ইসলাম, দফতর সম্পাদক রাসেল, মাস্টার সিরাজুল ইসলাম প্রমুখ।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম