সিরাজুল আলম খান অসুস্থ, দোয়া চাইলেন রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ১৮:১৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৮:৪০

স্বাধীনতার অন্যতম স্বপ্নদ্রষ্টা সিরাজুল আলম খান অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে তার সুস্থতা ও দেশবাসীর দোয়া কামনা করেছেন। তারা বিবৃতিতে সিরাজুল আলম খানের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

জেএসডি নেতারা বলেন, ‘বাঙালির জাতিরাষ্ট্র বিনির্মাণে সিরাজুল আলম খানের অবদান অপরিসীম। ১৯৬২ সালে নিউক্লিয়াস বা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠন করে স্বাধীনতার মন্ত্রকে ছাত্র যুব সমাজের মননে ও চেতনার মাঝে বিস্তার করে দেওয়ার কুশলী কারিগর তিনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতি রাষ্ট্র 'বাংলাদেশ' গঠনের অন্যতম রূপকার তিনি।’

সিরাজুল আলম খান অসুস্থ, দোয়া চাইলেন রব

তারা যোগ করেন, ‘তার নির্দেশনায় প্রণীত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা, রচিত হয় স্বাধীনতার ইশতেহার। তিনি ছিলেন মুজিব বাহিনীর অন্যতম সংগঠক।’

রব ও ছানোয়ার বলেন, ‘রাষ্ট্রীয় পদ-পদবী বা স্থাবর অস্থাবর সম্পত্তির সকল মোহ ত্যাগ করে তিনি নিজেকে স্থাপন করেছেন অপার্থিব উচ্চতায়। এমন নির্মোহ ব্যক্তিত্ব জগতে বিরল। মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তিই তাঁর নিরবচ্ছিন্ন সাধনা।’

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম