টিকা নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৮ দফা সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ১৯:০২আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৯:০২

টিকা নিয়ে আট দফা সুপারিশ ব্যক্ত করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘দেশে করোনা টিকা নিয়ে মুনাফাকেন্দ্রিক যেকোনও প্রকার ব্যবসা ও মধ্যস্বত্বভোগী রাখার ব্যবস্থা সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।’

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সুপারিশগুলো উত্থাপন করেন সাইফুল হক। তিনি বলেন, ‘করোনার টিকা নিয়ে দেশের মানুষ কোনও ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে জিম্মি হতে পারে না। সরকারও কোনও ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্লাকমেইলের শিকার হতে পারে না।’

সংবাদ সম্মেলনে তিনি করোনার টিকাকে ‘জনপণ্য’ বিবেচনা করে বিনা পয়সায় সরকারি ব্যবস্থাপনায় প্রত্যেক নাগরিকের টিকা প্রাপ্তি নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি টিকা আমদানিতে বিকল্প উৎসের অনুসন্ধান এবং টিকা প্রদানে রাজনৈতিক, দলীয় প্রেসার, গ্রুপগত যেকোনও ধরনের পক্ষপাতিত্ব পরিহার করার আহ্বান জানান।

আট দফা সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য হলো: করোনা টিকা আমদানি, ব্যবস্থাপনা, প্রয়োগসহ গোটা পদক্ষেপ রাষ্ট্রীয় ব্যবস্থায় সম্পন্ন করতে হবে। করোনা টিকা আমদানিতে জরুরিভিত্তিতে বিকল্প উৎসসমূহ বের করতে হবে। টিকা প্রদানের অগ্রাধিকারে যেকোনও রাজনৈতিক, দলীয় প্রেসার ও গ্রুপগত বিবেচনা পরিহার করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির রাজনেতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, মোফাজ্জল হোসেন মোশতাক, ইমরান হোসেন, মোজাম্মেল হোসেন প্রমুখ।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী