বিনামূল্যে ভ্যাকসিনের দাবিতে বামজোটের বিক্ষোভ ২৫ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২১, ২০:৪৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২০:৪৩

‘করোনা ভ্যাক্সিন নিয়ে কোনও বাণিজ্য নয়, বিনামূল্যে সকলকে ভ্যাক্সিন দিতে হবে’ দাবিতে আগামী ২৫ জানুয়ারি সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট।

রবিবার (১৭ জানুয়ারি) পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জোট সমন্বয়ক ও সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন লিখিত বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, পরিচালনা করেন ইউসিএলবি’র নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সদস্য মানস নন্দী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘করোনাকালে গত বছরের জুলাই মাসে আওয়ামী সরকার পঞ্চাশ হাজার শ্রমিক ও লাখ লাখ পাটচাষির জীবন জীবিকার কথা বিবেচনায় না নিয়ে রাষ্ট্রায়ত্ত পঁচিশটি পাটকল বন্ধ করে দিয়েছে। করোনাকালেই আখচাষি ও চিনিকল শ্রমিকদের অনিশ্চয়তায় ঠেলে দিয়ে সরকার রাষ্ট্রায়ত্ত পনেরটি চিনিকলের মধ্যে ছয়টি চিনিকল বন্ধ করে দিয়েছে।’

সংবাদ সম্মেলনে অবিলম্বে বন্ধ চিনিকল খুলে দেওয়ার দাবি জানান জোটের নেতারা।

 

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি