বিনামূল্যে মানসম্পন্ন করোনা টিকা নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ২১:৪৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২১:৪৬

দেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে মানসম্পন্ন করোনা টিকা নিশ্চিতের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। সোমবার (২৫ জানুয়ারি) দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, মহামারি করোনাভাইরাসের আক্রমণ রোধে দেশের সব নাগরিককে বিনামূল্যে মানসম্পন্ন করোনা টিকা প্রদান করতে হবে। বিশ্বের অনেক দেশ নাগরিকদের বিনামূল্যে করোনার টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে। টিকা বাণিজ্য রোধে সবাইকে বিনামূল্যে টিকা দিতে হবে। নির্ভরযোগ্য উৎস থেকে করোনা টিকা সংগ্রহ করতে হবে। ভারত থেকে আমদানিকৃত করোনাভাইরাসের টিকা নিয়ে জনমনে প্রচণ্ড অনাস্থা ও সন্দেহ রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতের প্রধানমন্ত্রীও এই টিকা গ্রহণ করেননি। আর করোনাভাইরাসের টিকা নিয়ে শুধু একটি দেশের ওপর নির্ভরশীলতা কেন? আবার তাও অনেক বেশি দামে ক্রয় করা হচ্ছে। এ ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য লক্ষ্য করা যাচ্ছে। করোনার টিকা নিয়ে ভুয়া করোনা টেস্ট, অকার্যকর মাস্কসহ পিপিইর মতো দুর্নীতি ও জালিয়াতি কোনোভাবেই সহ্য করা হবে না। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলতে দেওয়া যায় না। করোনাভাইরাসের টিকা নিয়ে জনমনের অনাস্থা ও সন্দেহ দূর করতে প্রধানমন্ত্রীসহ সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শুরুতেই প্রকাশ্যে করোনা টিকা গ্রহণ করা উচিত। টিকা নিয়ে জনমনের অনাস্থা ও সন্দেহ দূর করে সবাইকে বিনামূল্যে টিকা নিশ্চিত করতে না পারলে করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা যাবে না।

/সিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী