খেলাফত মজলিসের নেতৃত্বে আবারও আসলেন মাওলানা মোহাম্মদ ইসহাক ও ড. আহমদ আবদুল কাদের। শুক্রবার সকাল ৯টা থেকে রাজধানীর নয়াপল্টনে একটি রেস্টুরেন্টে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করানো হয়।
খেলাফত মজলিসের আমির হিসেবে মোহাম্মদ ইসহাক ও ড. আহমদ আবদুল কাদের মহাসচিব হিসেবে শপথ গ্রহণ করেছেন। শূরা সদস্য ও সদস্যদের ভোটে নবনির্বাচিত আমিরকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবদুল্লাহ ফরিদ। শূরা সদস্যদের ভোটে নির্বাচিত নবনির্বাচিত মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে শপথ বাক্য পাঠ করান আমির মাওলানা মোহাম্মদ ইসহাক। অধিবেশনে ২০২১-২২ সাংগঠনিক সেশনের জন্যে গঠিত ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়। তারা হচ্ছেন, নায়েবে আমির মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাছিত আজাদ, মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, মাওলানা নোমান মাযহারী, অধ্যাপক সিরাজুল হক।
যুগ্মমহাসচিব- মাওলানা আবদুল কাদির সালেহ, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মো. আবদুল জলিল, সদরুজ্জামান খান।
সাংগঠনিক সম্পাদক মাওলানা এ কে এম আইউব আলী, ডা. এ এ তাওসিফ, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, এডভোকেট মিজানুর রহমান, আহমদ আসলাম, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক কাজী মিনহাজুল আলম, সমাজকল্যাণ সম্পাদক আবু সালেহীন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবু আদিবাহ, দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি শিহাবুদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক মাওলানা শামসুজ্জামান চেীধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আবু সালমান, উলামা বিষয়ক সম্পাদক মুফতি ওযায়ের আমীন, মহিলা বিষয়ক সম্পাদিক উম্মে সুমাইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক- মাষ্টার সাইফ উদ্দিন, মাষ্টার সিরাজুল ইসলাম, মাস্টার আবদুল মজিদ, বুরহান উদ্দিন সিদ্দকিী, অধ্যাপক মাওলানা এএসএম খুরশীদ আলম, ডা. হাসানুজ্জামান হেলাল, মুফতি সাইয়্যেদুর রহমান, মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, মাওলানা নুরুল আল মামুন, সহ-বায়তুলমাল সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফয়জুল ইসলাম, সহ- প্রচার, তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক- প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, সহ-প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক এ কে এম মাহবুব আলম, মহিলা বিষয়ক সহ- সম্পাদিক রায়হানা লোপা।
সদস্য- মাওলানা নুরুজ্জামান খান , মাওলানা সাঈদ আহমদ, মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, অধ্যাপক বজলুর রহমান, মাওলানা আইউব আলী, প্রভাষক মো. আবদুল করিম, হাফেজ মাওলানা জিন্নত আলী, মাওলানা আহমদ বিলাল, অধ্যাপক মাওলানা খুরশীদ আলম, এম মোর্শেদ, এডভোকেট হেলাল উদ্দিন, হাজী নূর হোসেন, মাওলানা কাজী আসাদ উল্লাহ, মাওলানা আবদুল কাইউম সুবহানী, মাওলানা আফতাব উদ্দিন, সাখাওয়াত হোসেন মোহন, মাওলানা আবদুল হাই, মাওলানা রুহুল আমীন চৌধুরী, মুফতি আবদুল হামিদ, মাওলানা আবদুল হক আমিনী, ড. রিফাত হোসেন মালিক, মাওলানা আজিজুল হক, ডা. আবদুর রাজ্জাক, খন্দকার সাহাবউদ্দিন আহমদ, মাওলানা মাহবুবুর রহমান হানিফ, ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং ৩৫ জন মহিলা সদস্য।









