বাংলা ভাষাকে ভিনদেশি আগ্রাসনমুক্ত করতে হবে: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৯

ভাষা শহীদদের রক্তের পবিত্রতা রক্ষায় বাংলা ভাষাকে ভিনদেশি আগ্রাসনমুক্ত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। রবিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরানা পল্টনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘মাতৃভাষা বাংলার ব্যবহার সর্বস্তরে প্রতিষ্ঠা লাভ করেনি। মনে হচ্ছে বাংলা ভাষার প্রতি নতুন প্রজন্মের সেই ভালোবাসা নেই। হিন্দি সিনেমা ও সিরিয়াল দেখে শিশুরা হিন্দি কথা বলতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। উচ্চবিত্তরা তাদের সন্তানদের ইংরেজি মাধ্যমে পড়ানোর প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। এটিকে অনেকে এক ধরনের আভিজাত্য বলে মনে করছেন। বাংলা ভাষার প্রতি এ জুলুম সত্যিই বড় নিষ্ঠুর। বাংলা ভাষার প্রতি এ অসদাচরণ বন্ধ করা এখন সময়ে দাবি। রাষ্ট্রকে এর দায় ও দায়িত্ব নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।’

দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, ‘এখনও আমাদের আদালতে দাঁড়িয়ে বিচারপতিকে সম্বোধন করা হয় ‘মাই লর্ড’ বলে। ভিনদেশি ভাষা আজ ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। মনে রাখতে হবে, ইসলামও মাতৃভাষার প্রতি যত্মবান হওয়ার প্রতি অত্যধিক গুরুত্ব দিয়েছে। নবীজি বলেছেন, ‘আমি আরবের মধ্যে সবচেয়ে বেশি বিশুদ্ধভাষী।’ মাতৃভাষার বিশুদ্ধতার জন্য তাকে শিশুকালে শহর ছেড়ে গ্রামে রেখে আসা হয়। কাজেই এত কিছুর পরও বাংলা ভাষার প্রতি এ রকম উদাসীনতা মাতৃভাষাকে অবজ্ঞা এবং ভাষা শহীদদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করার শামিল।’ সভায় মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে যারা শাহাদাৎবরণ করেছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়।

ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন— প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান, উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম প্রমুখ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী