দেশ আজ দুই ভাগে বিভক্ত: সিপিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২১, ১৩:৫৬আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৪:১৩

দেশ আজ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ‘একদিকে ১ শতাংশ লুটেরা ধনিকশ্রেণি, আরেকদিকে ৯৯ শতাংশ বঞ্চিত মানুষ। এই দুই শ্রেণির মধ্যে সরাসরি লড়াই চলছে।’

শুক্রবার (৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে আয়োজিত মশাল মিছিল থেকে ছাত্র ইউনিয়ন ও ফ্রন্টের আটককৃত ৭ ছাত্রনেতার মুক্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ঘোষণা করছি, তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত। আমরা তোমাদের চ্যালেঞ্জ দিয়ে জানাতে চাই, এক শতাংশের দখলে আমরা দেশকে থাকতে দেবো না।’

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘গ্রেফতারকৃত সাত জন কমরেডসহ রুহুল আমিনের মুক্তিই আমাদের আন্দোলনের শেষ লক্ষ্য নয়। অবশ্যই এটা আদায় না হওয়া পর্যন্ত একের পর এক কর্মসূচির মাধ্যমে আমাদের লড়াই চালিয়ে যাবো। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, একদিন না একদিন বামপন্থীরা ক্ষমতায় আসবে, সেটার জন্য আমরা প্রস্তুত হচ্ছি।’

সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির ও প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতনসহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

/এসএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক