ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করতে হবে: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২১, ১৯:৪৬আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৯:৪৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন জনগণের সুরক্ষার আশ্রয় হওয়ার কথা ছিল। কিন্তু সরকার এই আইনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। এই আইন অবিলম্বে সংশোধন করে একে জনবান্ধব করতে হবে এবং এর অপব্যবহার বন্ধ করতে হবে।

রবিবার (৭ মার্চ) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ তেজগাঁও থানা শাখার দ্বি-বার্ষিক মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাওরান বাজারস্থ আশিয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠিত শুরা অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার। থানা সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত থানা সম্মেলনে থানার নেতারা বক্তব্য রাখেন।

সম্মেলনে ২০২১-২২ সেশনের জন্য আলহাজ্ব আবুল কাশেম সভাপতি ও মোহাম্মদ ইলিয়াস হোসাইন সেক্রেটারি পুনরায় নির্বাচিত হন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের