‘খেতাব বাতিলের তৎপরতা সরকারের প্রতিহিংসা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২১, ২১:০১আপডেট : ১৫ মার্চ ২০২১, ২১:০১

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধদিনের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য রাষ্ট্রীয় প্রদত্ত খেতাব বাতিলের তৎপরতা সরকারের হীনমন্যতা ও প্রতিহিংসার বহিঃপ্রকাশ। এই ধরনের অপতৎপরতা মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গৌরবগাঁথাকেই কেবল ছোট করবে।

সোমবার (১৫ মার্চ) সন্ধ্যায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের ঢাকাস্থ সদস্যদের সভায় সভাপতির সাইফুল হক এসব কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের এই সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘রাজনৈতিক সমীকরণের হিসাব নিকাশ ও সরকারের বিরুদ্ধে জনগণের পুঞ্জিভূত ক্ষোভকে পাশ কাটাতেই মুক্তিযোদ্ধা কাউন্সিল দিয়ে বিতর্কিত ও অগ্রহণযোগ্য নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। এই ধরনের তৎপরতা নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার সামিল।’

সভায় আরও বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সদস্য সচিব ইফতেখার আহমেদ বাবু, শেখ আব্দুর নূর, আকবর খান, সৈয়দ হারুন অর রশীদ, শহীদুল ইসলাম মুকুল, আবদুল মোনেম, রাশিদা বেগম, অ্যাপোলো জামালী, মোফাজ্জল হোসেন মোশতাক, অরবিন্দু বেপারী বিন্দু প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম