অন্য ধর্মের অনুসারীদেরকে আঘাত মুসলমানদের বৈশিষ্ট্য না: সাইফুদ্দীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২১, ২১:৪৩আপডেট : ২০ মার্চ ২০২১, ২১:৪৩

বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, ‘সম্প্রতি তথাকথিত একটি ইসলামি দলের অনুসারীরা সনাতন ধর্মের লোকজনের ওপর যে নৃশংস হামলা চালিয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ও ইসলামের দৃষ্টিতে গর্হিত অপরাধ। উগ্রপন্থীরা কখনো প্রিয় নবিজীর অনুসারী হতে পারে না।’

শনিবার (২০ মার্চ) মুন্সীগঞ্জে কেওয়ার নুরাইতলী আনজুমান এ রহমানীয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া আয়োজিত সুন্নী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের প্রিয় নবিজী ছিলেন উদার ও মানুষের প্রতি দয়াশীল। এমনকী তায়েফের মাটিতে যারা তার ওপর অত্যাচার করেছিল, পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিল, তাদের ধ্বংস করার জন্যে বদদোয়া না করে তাদের হেদায়েতের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছিলেন। দোয়ার বরকতে তায়েফের জমিন উর্বর হয়েছে, মহান আল্লাহ্ তাদের হেদায়েত দান করে অফুরন্ত নেয়ামত দান করেছিলেন। বিনা রক্তপাতে মক্কা বিজয়ের মাধ্যমে তিনি ক্ষমাশীলতার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সমগ্র বিশ্বের কাছে ইসলামের শান্তি ও মানবতার দর্শনকে তুলে ধরেছে। মদীনা সনদের আলোকে তিনি অমুসলিমদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করেছেন।’

সম্মেলনে আলোচনায় অংশগ্রহণ করেন- মওলানা রুহুল আমিন ভুইয়া চাঁদপুরী, মুফতী খাজা বাকী বিল্লাহ আল-আযহারী, হাফেজ মাওলানা মুফতী মাকসুদুর রহমান, হাফেজ মওলানা মনসুর আলি মাইজভাণ্ডারী, স্থানীয় খলিফারা, আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতারা।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী