ভারতে ধর্মনিরপেক্ষতা কিন্তু দেশে ইসলামি রাষ্ট্র চায় হেফাজত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ মার্চ ২০২১, ১৯:৫৪আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:০৯

ভারতে ধর্মনিরপেক্ষতা চাইলেও হেফাজত দেশে ইসলামি রাষ্ট্র চায় কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে ধর্ম নিয়ে কটাক্ষ করেছেন হেফাজত ইসলামের ঢাকা মহানগরের সহ-সভাপতি ও খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী। এ সময় তিনি হিন্দু ধর্ম প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, ‘ওদের ধর্মটাই তো পরিপূর্ণ ধর্ম না।’

শনিবার (২০ মার্চ) রাতে ৭১-টিভির ‘একাত্তর মঞ্চ’ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। নূর সাফা জুলহাজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

ভারতের রাজনীতিতে ধর্মের ব্যবহার প্রসঙ্গে আহমদ আলী কাসেমী বলেন, ‘ওদের ধর্মটাই তো পরিপূর্ণ ধর্ম না। ধর্ম যদি হতো তাহলে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হতো না। এভাবে ভারতে মুসলমানদের ওপর নির্যাতন হতো না। তাদের ধর্ম ও আমাদের ধর্মকে এক মাপে নিলে হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা মানুষের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। তবে এর অর্থ এই নয় যে ইসলাম প্রতিষ্ঠিত হলে অন্য ধর্মের লোকেরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। এটা আগেও হয়নি। এটা আমাদের বিশ্বাস, আপনাদের অন্য বিশ্বাস থাকতে পারে।’

এই সময় উপস্থাপক ধর্ম বৈষম্য এবং স্বাধীনতার অন্যতম মূল ভিত্তি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের বিষয়ে আলোকপাত করলে তিনি বলেন, ‘পাকিস্তান প্রকৃত ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেনি, তাই আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি।’

আহমদ আলী কাসেমীর বক্তব্যের সমালোচনা করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এটি ‘গ্রহণযোগ্য নয়’ ও ‘চরমবাদী’ বক্তব্য বলে আখ্যা দেন। তিনি ধর্মীয় বিভাজনের সমালোচনা করে বলেন, ধর্ম নিয়ে এ ধরনের ভিন্নতা ও বিভাজন হলে, তার ফলে শাল্লার মতো ঘটনা ঘটবে।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী