প্লাস্টিকের দূষণ রোধে কার্যকরী পদক্ষেপ জরুরি: সাইফুদ্দীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২১, ২০:৩৫আপডেট : ২২ মার্চ ২০২১, ২০:৩৫

বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, শিল্পায়ন ও নগরায়ণের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্লাস্টিক জাতীয় পণ্যের ব্যবহার বাড়ছে। প্লাস্টিক অপচনশীল হওয়ায় সহজে নিঃশেষিত হয় না এবং পরিবেশে টিকে থাকতে পারে শত শত বছর ধরে৷ এ কারণে প্লাস্টিক দুষণ রোধে কার্যকরী পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

রবিবার (২১ মার্চ) ফরিদপুর হাটকৃষ্ণপুর স্কুল মাঠে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত ইসলামি মহাসম্মেলনে এসব কথা বলেন তিনি।

সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেন, ‘বিশ্বের সাগর-মহাসাগরে প্রতিবছর প্রায় ৮০ লাখ টন প্লাস্টিক বর্জ্য জমছে। সমুদ্রের স্রোত প্লাস্টিক বর্জ্য ভাসিয়ে নিয়ে যায় এক মহাদেশ থেকে অন্য মহাদেশে। প্লাস্টিক বর্জ্যের ক্ষুদ্রতম ভগ্নাংশ বা ‘মাইক্রোপ্লাস্টিক’ বায়ুতাড়িত হয়ে পরিবেশে ছড়িয়ে পড়ছে। এটি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক উপাদান।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ২০০২ সালের জানুয়ারি থেকে পলিথিনের উৎপাদন, পরিবহন, মজুত ও ব্যবহারকে আইন করে নিষিদ্ধ করা হলেও আইনের বাস্তবায়ন নেই। প্লাস্টিক দূষণকে গুরুত্ব  না দিলে বাংলাদেশসহ সমগ্র বিশ্ব নিজেদের বিপর্যয় ডেকে আনবে।’

আলোচনায় অংশগ্রহণ করেন— মুফতি বাকীবিল্লাহ্ আল আজহারী, মওলানা শেখ সাদী আবদুল্লাহ সাদেকপুর মাইজভানডারী,মওলানা রুহুল আমিন ভুইয়া চাঁদপুরী,হাফেজ মুফতি মাকসুদুর রহমান, হাফেজ মওলানা মনসুর আলী মাইজভাণ্ডারী প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী