মোদির বিরোধিতার নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে হেফাজত: সিপিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২১, ২৩:৪৫আপডেট : ২৭ মার্চ ২০২১, ২৩:৪৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতার নামে হেফাজতে ইসলাম অশুভ উদ্দেশ্যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে নেমেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার (২৭ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এ অভিযোগ করেন।

বিবৃতিতে তারা বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মোদিকে অতিথি করায় সরকারের সমালোচনা করেন। সিপিবির এই শীর্ষ দুই নেতা অভিযোগ করেন, তার আগমনে দেশে যে রক্তাক্ত অনভিপ্রেত ঘটনা ঘটেছে, তার জন্য সরকারই দায়ী।

তারা আরও বলেন, সরকার কর্তৃক লালিত ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক শক্তি হেফাজতে ইসলাম মোদির বিরোধিতার নামে অশুভ উদ্দেশ্যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে নেমেছে। কিন্তু সরকার এটাকে মোকাবিলা করার জন্য দমন-পীড়নের যে পথ বেছে নিয়েছে, তা সঠিক বলে কমিউনিস্ট পার্টি মনে করে না। তাদেরকে সঙ্গে নিয়ে ক্ষমতার খেলা দেশ ও জাতির জন্য যে সর্বনাশা পথ, তা আজ পরিষ্কার। সাম্প্রদায়িক-মৌলবাদী শক্তির বিরুদ্ধে রাজনৈতিক ও আদর্শিক লড়াই-ই হলো সঠিক পথ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু