হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২১, ১৮:৪০আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৯:০৩

সকাল-সন্ধ্যা হরতাল পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার (২৯ মার্চ) নিহতদের জন্য দোয়া দিবস পালন ও ২ এপ্রিল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা নুরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। রবিবার (২৮ মার্চ) বিকালে পল্টনে সংবাদ সম্মেলন করে হেফাজত।

গত দুদিনে হেফাজতের কর্মসূচিতে ১৭ জন নিহত হয়েছে বলে জানান হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হক। তিনি বলেন, আজ আহত প্রায় ৫ শতাধিক, গ্রেফতার দুই শতাধিক। নিহত ৬ জন। এরমধ্যে ঢাকায় ২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৪ জন।

হেফাজতের কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানান মহাসচিব নুরুল ইসলাম। তিনি বলেন, হামলাকারীদের খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। হামলায় আহতদের চিকিৎসার পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। একইসঙ্গে আটককৃতদের মুক্তির দাবিও জানান তিনি।

নুরুল ইসলাম বলেন, আমরা কারও প্রতিপক্ষ নই। হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনকে দমন করার কোনও কারণ নেই, যা সরকার করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতের ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবিব, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন, হেফাজত নেতা আতাউল্লাহ আমিন প্রমুখ।

/সিএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম