লকডাউন দিয়ে আলেমদের ওপর ক্র্যাকডাউন: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২১, ১৫:৫০আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৫:৫০

ইসলামি রাজনৈতিক দল ও হেফাজতের গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবি জানিয়েছে খেলাফত মজলিস। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ‘করোনার নামে লকডাউন দিয়ে সরকার সারাদেশে আলেম-উলামাদের ওপর ক্র্যাকডাউন চালাচ্ছে।’

বিবৃতিতে তারা বলেন, ‘রমজানে তাওহিদি জনতাকে গ্রেফতার করে সাজানো মামলায় রিমান্ডে পাঠাচ্ছে সরকার। এ জুলুমের ফল কখনোই শুভ হতে পারে না। লকডউনের নামে কারফিউ দিয়ে গ্রেফতার কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। এভাবে হামলা, মামলা, গ্রেফতার, নির্যাতন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। তাই সব ধরনের জুলুম, নির্যাতন বন্ধ করতে হবে।’

ওই বিবৃতিতে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মুফতি বশির উল্লাহসহ গ্রেফতারকৃত সব আলেমদের নিঃশর্ত মুক্তির দাবি করা হয়।

/সিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী