মামলা-গ্রেফতার করে সরকার পতন ডেকে আনছে: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২১, ১৯:১৫আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২০:২১

আলেম-ওলামাদের গ্রেফতার করে সরকার পতন ডেকে আনছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে খেলাফত মজলিসের জরুরি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা ইউসুফ আশরাফ বলেন, ‘সরকার জনগণের প্রতিবাদকে ভয় পায়। এ জন্য লকডাউনের মধ্যে আলেম-ওলামা ও ইসলামি নেতৃবৃন্দকে গ্রেফতার করেছে। এর মধ্য দিয়ে লকডাউনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।’

সিনিয়র নায়েবে আমির বলেন, ‘পবিত্র রমজানে আলেম-ওলামা ও ইসলামি নেতৃবৃন্দকে গ্রেফতার ও হয়রানি করে মানুষের মাঝে আতঙ্ক তৈরি করা হচ্ছে।’ তিনি বলেন, ‘রিমান্ডের নামে আলেম-ওলামাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। হামলা, মামলা ও গ্রেফতার করে সরকার নিজের পতন ডেকে আনছে। হামলা-মামলা, হয়রানি ও গ্রেফতার বন্ধ করুন, রিমান্ডের অমানবিক আচরণ আল্লাহ সহ্য করবেন না।’

তিনি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক ও যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীনসহ আটক সবাইকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় আলেম-ওলামারা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক প্রমুখ।

 

/এসটিএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান