জলবায়ু তহবিলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশের দাবি বামজোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ২২:৩১আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২২:৩১

সরকারের জলবায়ু তহবিলের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানায় তারা।

বিবৃতিতে বামজোট  জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের আহ্বান জানায়। একইসঙ্গে সম্প্রতি বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচারের দাবিও করে তারা।

বিবৃতিতে জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, মুজাহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ শাহ আলম, খালেকুজ্জামান, সাইফুল হক, মুবিনুল হায়দার চৌধুরী, জোনায়েদ সাকি, মোশাররফ হোসেন নান্নু, মোশরেফা মিশু, ইকবাল কবির জাহিদ, হামিদুল হকের নাম উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, বৃস্পতিবার (২২ এপ্রিল) ‘লিডার্স সামিট অন ক্লাইমেট’ এ দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘স্ববিরোধী’ বলে উল্লেখ করেছেন বামজোটের নেতারা।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক