‘মামুনুলের বিরুদ্ধে জঙ্গিবাদ কানেকশনের অভিযোগ ভিত্তিহীন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২১, ১৯:৩১আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৯:৩১

মাওলানা মামুনুল হককে জড়িয়ে জঙ্গি তথা পাকিস্তানি কানেকশনের যে অপবাদ দেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ  খেলাফত মজলিস।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দলটির আমির ইসমাঈল নূরপুরী এক বিবৃতিতে বলেন,  ‘জঙ্গিবাদের নীতি, আদর্শ বা পলিসির সঙ্গে আমাদের ন্যূনতম কোনও মিল নেই।’

বিবৃতিতে  তিনি আরও বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিস একটি নিবন্ধিত ও নিয়মতান্ত্রিক সংগঠন।  আমাদের সকল কর্মসূচি প্রকাশ্যে ও পরামর্শের ভিত্তিতে হয়ে থাকে। এ সংগঠনের মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে জঙ্গিবাদের সঙ্গে কানেকশনের কোনও সুযোগ নেই। সোশ্যাল মিডিয়াসহ কিছু প্রচার মাধ্যম তিলকে তাল বানিয়ে প্রচার করে বেড়ায়। মিথ্যা সংবাদ প্রচার, মিথ্যা শিরোনাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আমরা এর নিন্দা জানাই। এ ব্যাপারে প্রশাসনসহ সকলকে সতর্ক থাকার আহ্বান জানাই। সত্য একদিন প্রকাশিত হবেই। সত্য কখনও লুকিয়ে থাকে না।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
৪৭, ৭১ ও ২৪-এর চেতনায় রাজনীতির গতিপথ ঠিক করতে হবে: মামুনুল
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী