আবারও রাজনীতিতে যোগ দিলেন ক্রিমিনোলজিস্ট ড. শাহেদ চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২১, ১১:১৭আপডেট : ০৯ মে ২০২১, ১৩:৩০

ব্রিটেনের অক্সফোর্ডে বসবাসরত বাংলাদেশি ক্রিমিনোলজিস্ট ড. শাহেদ চৌধুরী আবারও রাজনীতিতে ফিরেছেন। আশির দশকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাগদলের মাধ্যমে রাজনীতি শুরু করলেও পরে গবেষণার জন্য আর রাজনীতি করেননি তিনি। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা নেতাদের সমন্বয়ে গঠিত আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি ) যোগ দিয়েছেন শাহেদ চৌধুরী।

শনিবার (৮ মে) বাংলাদেশ সময় রাতে লন্ডনের হোয়াইট চ্যাপলে ড. শাহেদ চৌধুরীর যোগদান উপলক্ষে এক ভার্চুয়াল সংবর্ধনা সভার আয়োজন করে এবি পার্টি ইউকে শাখা। রবিবার (৯ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এবি পার্টি জানায়, শাহেদ চৌধুরী কক্সবাজার চকরিয়ার ঐতিহ্যবাহী মনুমিয়াজি জমিদার পরিবারের সন্তান। যিনি একজন বরেণ্য রেস্টোরেটিভ জাস্টিস বিশেষজ্ঞ হিসেবে বিশ্ব পরিমণ্ডলে সমাদৃত।

দলে যোগ দিয়ে ড. শাহেদ চৌধুরী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাগদলের মাধ্যমে রাজনীতি শুরু করলেও পরে শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করে আমি রাজনীতি থেকে দূরে সরে আসি। আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে গিয়ে সবসময় নিজের দেশের জন্য কষ্ট অনুভব করতাম। এবি পার্টি গঠনের পর এর সেবা ও সমস্যা সমাধানের কর্মসূচিভিত্তিক রাজনৈতিক নীতি আমাকে আকর্ষণ করে।’

দলের সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নূরুল গাফ্ফারের সঞ্চালনায় এবং এবি পার্টি ইউকে আহ্বায়ক হারুণ অর রশীদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির উপদেষ্টা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সংবর্ধনা সভায় এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলের প্রধান কার্যালয় থেকে সংযুক্ত হন।

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী