কর্মসূচি স্থগিত করেছে ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২১, ১৮:০২আপডেট : ২১ মে ২০২১, ১৮:০২

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ মে পূর্বঘোষিত গণমিছিল স্থগিত করেছে ইসলামী আন্দোলন। শুক্রবার (২১ মে) দলের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

দলের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম জানান, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা, চলতি হামলা এবং যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যালোচনায় নিয়ে শুক্রবার ইসলামী আন্দোলনের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের সভাপতিত্বে বৈঠকে সার্বিক বিষয় নিয়ে বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণে ফিলিস্তিনিদের জরুরি মানবিক অবস্থা বিবেচনা করে যুদ্ধ বিরতিকে স্বাগত জানিয়ে পূর্বঘোষিত আগামী ২৪ মে ঢাকায় অনুষ্ঠিতব্য গণমিছিল স্থগিত করা হয়।

জরুরি বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম ও সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী