দেশে ধনী ও গরিবের ডিজিটাল বৈষম্য রয়েছে: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২১, ২১:৫২আপডেট : ৩০ মে ২০২১, ২৩:০৫

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, করোনাকালে আমরা দেখেছি, গ্রাম ও শহরে, ধনী ও গরিবের মধ্যে ডিজিটাল বৈষম্য আছে। ফলে সব ছেলেমেয়েকে সমানভাবে শিক্ষার ব্যবস্থা করা যাচ্ছে না। তিনি বলেন, ‘আসন্ন বাজেটে শিক্ষাসহ এসব খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে।’

রবিবার (৩০ মে) বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ‘করোনা অভিঘাতে বর্তমান শিক্ষা সংকট এবং উত্তরণের উপায় ও আমাদের করণীয়’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় হাসানুল হক এসব কথা বলেন। 

ইনু বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থায় কমতি-ঘাটতি রয়েছে। দেশে অনেক ধরনের শিক্ষা আছে। ইংরেজি, বাংলা, মাদ্রাসা, কিন্ডার গার্টেনের বিভিন্ন ধরনের শিক্ষা বিভিন্ন মানুষ তৈরি করে। শিক্ষার একটা মান থাকতে হবে। প্রাথমিক অথবা মাধ্যমিক পর্যায়ে একই ধরনের শিক্ষা থাকতে হবে। মানবসম্পদ গড়তে সর্বজনীন শিক্ষার বিকল্প নেই।’

তিনি বলেন, ‘আমরা এখন তৃতীয় বা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে রয়েছি। উন্নত দেশ গড়তে সবার জন্য ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করতে হবে।’

সভায় জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি অভিযোগ করেন, সরকার ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার যে বিকল্প ব্যবস্থা করেছে, তা সফল হয়নি। এ অবস্থা থেকে বের হয়ে আসার উপায় খুঁজতে হবে।’

আহসান হাবীব শামীমের সভাপতিত্বে ও রাশিদুল হক ননীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভায় আরও বক্তব্য রাখেন, ড. মো. খোরশেদ আলম, আব্দুল্লাহিল কাইয়ূম, ওবায়দুর রহমান চুন্নু, শরিফুল কবির স্বপন, সাজ্জাদ হোসেন প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে