‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৪, ১৯:২৭আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৯:২৭

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, বাংলাদেশ ও আমেরিকা ছাড়া বিশ্বের আর কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই।’ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সোমবার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে তারা এ কথা বলেন।

হাসানুল হক ইনু ও শিরীন আখতার বলেন, ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন এবং ১৭ এপ্রিল মুজিবনগরে সেই সরকারের শপথ গ্রহণ মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অনন্য মহান ঘটনা।

তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তাঁকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি, জাতীয় নেতা অধ্যাপক সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী, এ এইচ এম কামারুজ্জামান, মনসুর আলীসহ নির্বাচিত গণপরিষদ সদস্যদের নিয়ে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত স্বাধীন রাষ্ট্রের ন্যায্যতা আন্তর্জাতিকভাবে সুপ্রতিষ্ঠিত করেছিল।’

জাসদের দুই নেতা বলেন, অস্থায়ী বাংলাদেশ সরকার পাকিস্তান হানাদার বাহিনীর দখল থেকে দেশ মুক্ত করার লক্ষ্যে সংঘটিত মহান মুক্তিযুদ্ধকে রাজনৈতিক নেতৃত্বে পরিচালিত করে বিজয়ী করতে উচ্চ রাজনৈতিক প্রজ্ঞা ও রাজনৈতিক দক্ষতা প্রদর্শন করে।

বিবৃতিতে আরও বলা হয়, অস্থায়ী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশ ও বিশ্বের রাজনীতি এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য ঘটনা। স্বাধীনতার এই মহান ঘোষণাপত্রের ভিত্তিতেই স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছিল।

জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার ঘোষণাপত্র ও সেই ঘোষণাপত্রের ভিত্তিতে প্রণীত স্বাধীন বাংলাদেশের সংবিধানের আলোকে গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।’

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি