মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২১, ২২:০৪আপডেট : ১২ জুন ২০২১, ২২:০৪

অবিলম্বে দেশের কওমি মাদ্রাসাসহ  সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন। দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, করোনার অজুহাতে দেশের কওমি মাদ্রাসা বন্ধ থাকায় ছাত্র, শিক্ষক ও অভিভাবক সবাই চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার (১২ জুন) এক বিবৃতিতে তিনি মাদ্রাসা খুলে দাওয়ার দাবি জানান।

বিবৃতিতে ইউনুছ আহমাদ বলেন, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা। শিক্ষার সঙ্গে জড়িত সবকিছুতেই বিপর্যয় নেমে এসেছে। লাগাতার ১৬ মাস ধরে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় বন্ধ। শিক্ষার্থীরা পড়ার টেবিল ছেড়ে এবারও অটো পাসের অপেক্ষায়।

ইউনুছ আহমাদ  বলেন, দেশের প্রায় প্রতিটি কওমি মাদ্রাসায় এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং রয়েছে। লিল্লাহ বোর্ডিংয়ে লাখ লাখ এতিম, গরীব, অসহায় ও অনাথ শিক্ষার্থীদের  ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। সমাজের বিত্তবান মানুষের যাকাত, ফেতরা ও অনুদানে পরিচালিত লিল্লাহ বোর্ডিং এর মাধ্যমে কওমি  মাদ্রাসাগুলো এই বিশাল দায়িত্ব পালন করে থাকে।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী