তিন আসনের উপ-নির্বাচনে অংশ নেবে না সিপিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২১, ১৬:২২আপডেট : ১৩ জুন ২০২১, ১৬:২২

ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের আসন্ন উপ-নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রবিবার (১৩ জুন) রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনস্থ মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এ কথা জানান।

প্রসঙ্গত, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরই সিপিবি জানিয়েছিল, তারা এ সরকারের অধীনে কোনও নির্বাচনে অংশগ্রহণ করবে না। শনিবার (১২ জুন) সন্ধ্যায় সিপিবির প্রেসিডিয়ামের একসদস্য জানান, নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত পুরনো।

সংবাদ সম্মেলনে শাহ আলম বলেন, ‘বর্তমান সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই উপ-নির্বাচনেও মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকবে না এবং আগের নির্বাচনের মতোই এই নির্বাচনও অংশগ্রহণমূলক হবে না। তাই এসব আসনে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও সিপিবি অংশগ্রণ করবে না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, আব্দুল কাদের প্রমুখ।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী