‘থানায় নয়, অপরাধের নিষ্পত্তি হবে আদালতে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২১, ১৭:২৭আপডেট : ১৯ জুন ২০২১, ১৭:২৭

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘গুম হওয়া এবং এ পরিস্থিতি সম্পর্কে টুঁ শব্দটি উচ্চারণ না করার পেছনে কোনও ভীতি বা নির্মমতা লুকিয়ে আছে কিনা তা রাষ্ট্রের অনুসন্ধান করা উচিৎ। এসব স্পর্শকাতর ইস্যুকে কেন্দ্র করে কোনও অপশক্তি রাষ্ট্রকে বড় ঝুঁকিতে ফেলে দিতে পারে।’

শনিবার (১৯ জুন) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় আ স ম রব এসব কথা বলেন। তিনি বলেন, ‘আবু ত্ব-হাসহ চারজন ব্যক্তিগত কারণে আত্মগোপন করে থাকলে স্বচ্ছতার প্রশ্নে তাদের ভাষ্য জনসম্মুখে প্রচার করা জরুরি। ব্যক্তিগত কারণে আত্মগোপন করে রাষ্ট্রকে সঙ্কটে ফেলা এবং সমগ্র জাতিকে উদ্বিগ্ন করা নিশ্চয়ই একটি অপরাধ। এই অপরাধের নিষ্পত্তি থানায় নয়, আদালতে হতে হবে।’

‘ইসলামি বক্তা আবু ত্বহার নিখোঁজ ও প্রত্যাবর্তন প্রসঙ্গে’ শীর্ষক শিরোনামে পাঠানো প্রতিক্রিয়ায় রব বলেন, ‘অজ্ঞাতবাস থেকে প্রত্যাবর্তনের পর রহস্যজনক নীরবতা রাষ্ট্রের জন্য নিশ্চয়ই মঙ্গলজনক নয়। গুম এবং আত্মগোপনের রহস্য সরকারকেই উদঘাটন করতে হবে। এই অপসংস্কৃতি থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে।’

জেএসডি সভাপতি বলেন, ‘যারা গুম হচ্ছেন তাদের সম্পর্কে সরকার নিষ্ক্রিয় এবং গুম হওয়া ব্যক্তির স্বজনদের আহাজারিতে সরকার ন্যূনতম প্রতিক্রিয়াও ব্যক্ত করছে না। যারা অজ্ঞাতবাস থেকে প্রত্যাবর্তন করছেন তাদের নিয়ে পুলিশের এক তরফা বক্তব্য দিচ্ছে। এতেও জনগণের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে। যা কোনওক্রমেই গ্রহণযোগ্য নয়।’

/এসটিএস/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম