ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে সেলিমের আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২১, ১৬:২৩আপডেট : ২৩ জুন ২০২১, ১৬:২৩

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত আগামী সাতদিনের মধ্যে প্রত্যাহার না হলে শ্রমিকরা সব বন্ধ করে দেবে বলে আল্টিমেটাম দিয়েছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

বুধবার (২৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সমাবেশে সেলিম এ কথা বলেন।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, স্বাধীনতার (যুদ্ধের) সময় ‘কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না’ এই স্লোগান দিতাম। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের একই স্লোগান দিতে হয়। ৫০ বছরেও আমরা স্বাধীনতার প্রকৃত রূপ দেখতে পাই নাই। সরকার গরিব মানুষের কথা না ভেবে শুধু গুলশান-বনানীর মানুষের কথা ভাবে।’

তিনি অভিযোগ করেন, দেশের সাধারণ মানুষের মুখে অন্নের যোগান দিতে সরকার ব্যর্থ। রিকশাচালকরা নিজ উদ্যোগে জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছে। সরকার আজ তাদের রুটি-রুজির অধিকার কেড়ে নিয়ে সর্বশান্ত করে পথে বসাচ্ছে।

সিপিবি সভাপতি বলেন, ‘মানুষ একবিংশ শতাব্দীতে এসে পশুর মতো শ্রম দিতে পারে না। সরকার প্রয়োজনে ব্যাটারি রিকশার প্রয়োজনীয় আধুনিকায়ন ও পরিবর্তন করে লাইসেন্স দিতে পারে। অবিলম্বে ব্যাটারি রিকশা নিষিদ্ধের সিদ্ধান্ত এবং রিকশাচালকদের ওপর চলমান জুলুম প্রত্যাহার করতে হবে।

রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ খাঁ’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম নাদিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র কেন্দ্রীয় নেতা সাদেকুর রহমান শামীম, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সংগঠনের কেন্দ্রীয় নেতা মঞ্জুর মঈন, অনিক রায়, জাহিদ প্রমুখ।

সমাবেশ থেকে ২৫ জুন (শুক্রবার) থানা, উপজেলা ও অঞ্চলে শ্রমিক সমাবেশ; ২৭ জুন (রবিবার) জেলা পর্যায়ে শ্রমিক সমাবেশ ও স্মারকলিপি পেশ; ২৭ জুন (রবিবার) ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল ও স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি