জাসদের নেতা-কর্মীরা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে: শিরিন আখতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২১, ১৭:০৫আপডেট : ২৭ জুন ২০২১, ১৫:৫৪

বাংলাদেশে দুর্নীতি-লুটপাট-অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাসদের নেতা-কর্মীরা জীবনপণ সংগ্রাম করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার।

আজ শুক্রবার (২৫ জুন) জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিষ্ঠাকালীন নেতা, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে স্মরণসভায় শিরিন আখতার এ কথা বলেন।

ইকবাল হোসেন খানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শিরিন আখতার বলেন, ‘ইকবাল হোসেন খান আজীবন মুক্তিযুদ্ধের চেতনা বস্তবায়ন, সমাজ পরিবর্তন ও সমাজতন্ত্র কায়েমে সংগ্রাম করেছেন। তার পথেই জাসদ সংগ্রামের পথে অবিচল রয়েছে।’

তিনি বলেন, জাসদের নেতা-কর্মীদের সমাজ পরিবর্তন ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার জীবনপণ সংগ্রামের মধ্যেই প্রয়াত নেতা ইকবাল হোসেন খান চির স্মরণীয় হয়ে থাকবেন।

সভায় যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের কোষাধ্যক্ষ মনির হোসেন, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদসহ অনেকে অংশগ্রহণ করেন।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের