চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষে সিপিবির শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২১, ২২:৩৩আপডেট : ০১ জুলাই ২০২১, ২২:৩৩

চীনের কমিউনিস্ট পার্টির শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেজিংয়ে দলটির সদর দফতরে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (১ জুলাই) এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।

চীনের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লিখিত বার্তায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, ‘চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা এবং চীনের সমাজতান্ত্রিক বিপ্লব ঐতিহাসিক প্রয়োজনের এক সার্থক পরিণতি।

কমরেড শি জিনপিং এর কাছে পাঠানো এই শুভেচ্ছা বার্তার শুরুতেই চীনা বিপ্লবের মহানায়ক মাও সেতুং এবং চীনা বিপ্লবে আত্মদানকারী শহীদদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

সিপিবির এই শুভেচ্ছা বার্তায় কভিড-১৯ মহামারি মোকাবিলায় চীনের অভাবনীয় সাফল্যের জন্য দেশটির কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদের অভিনন্দন জানানো হয়।

বার্তায় আরও বলা হয়, চীনা কমিউনিস্ট পার্টি নিজেদের দেশে কভিড-১৯ মোকাবিলার পাশাপাশি বাংলাদেশ এবং সারাবিশ্বের মহামারি আক্রান্ত  জনগণের পাশে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।

বার্তায় উল্লেখ করা হয়, সিপিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, শি জিনপিংয়ের যোগ্য নেতৃত্বে মার্কসবাদ-লেনিনবাদ এবং মাও সেতুংয়ের চিন্তাধারার ওপর ভিত্তি করে চীনা বৈশিষ্ট্যমণ্ডিত সমাজতান্ত্রিক ধারায় দেশটি আরও  সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
‘সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে সিন্ডিকেটের স্বার্থ দেখছে’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি সিপিবির
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী