যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি সিপিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৬, ২১:০৫আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ২১:০৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিল না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রবিবার (৫ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল ও নাবিস্কো মোড়ে হওয়া পথসভা থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ মোহাম্মদপুর এবং তেজগাঁওয়ে পৃথক দু’টি পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

মোহাম্মদপুর থানা সিপিবির আয়োজনে টাউন হলে পথসভায় সভাপতিত্ব করেন আহসান হাবিব লাবলু। সঞ্চালনা করেন মোহাম্মদপুর থানা সদস্য নাসির উদ্দিন। সেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. আহমেদ সাজেদুল হক রুবেল, লাকী আক্তার এবং সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির সদস্য জামাল হায়দার মুকুল।

পথসভায় ডা. আহমেদ সাজেদুল হক রুবেল বলেন, “আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রুর প্রয়োজন হয় না। সংসদে দেশবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের বিষয়ে কোনও আলোচনা হচ্ছে না। এই চুক্তি বাতিল না হলে সামনের দিনের বিপর্যস্ত পৃথিবীতে বাংলাদেশ বিপন্ন অবস্থায় পরবে। বাংলাদেশ শেকলবন্দী হয়ে যাবে। সার্বভৌমত্ব বলে আর কিছু থাকবে না। তীব্র গোপনীয়তার নাম করে দেশকে যুক্তরাষ্ট্রের কাছে বর্গা দেওয়ার সঙ্গে জড়িতদের শাস্তি দিতে হবে।”

লাকী আক্তার বলেন, “দিন যত যাচ্ছে, দেশের সংকট ঘনীভূত হচ্ছে। এমনিতেই দেশে জ্বালানি সংকট তীব্র হয়ে উঠছে। সামনের দিনে আমাদের কৃষি আর শিল্প বিপর্যস্ত হয়ে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই সংকটের মধ্যে পরবে। আর এই বাণিজ্য চুক্তি বহাল থাকলে বাংলাদেশের বিপর্যয় রুখে দাঁড়ানোর আর কোনও উপায় থাকবে না। স্বাধীনভাবে মতামত এবং কম মূল্যে পণ্য কিনতে পারবে না সরকার। অবিলম্বে এই সর্বনাশা বাণিজ্য চুক্তি বাতিল করে দেশকে সম্ভাব্য কঠিন বিপদের হাত থেকে মুক্ত করতে হবে।”

এছাড়া একই দিন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর কমিটির উদ্যোগে তেজগাঁও থানার নাবিস্কো মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয় ।এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সদস্য সাদেকুর রহমান শামীম। সঞ্চালনা করেন তেজগাঁও থানার সম্পাদক মাহমুদ হাসান জুয়েল। বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামল বিশ্বাস, জেলা কমিটির সদস্য কল্লোল বণিক প্রমুখ।

/এমকে/এবিএম/
সম্পর্কিত
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
দাদি-নানিদের শখে ফিরছে তরুণ প্রজন্ম
সর্বশেষ খবর
‘ভাস্কর্য অপসারণে উগ্রবাদীদের সম্পৃক্ততার তথ্য নেই’ 
‘ভাস্কর্য অপসারণে উগ্রবাদীদের সম্পৃক্ততার তথ্য নেই’ 
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে ইসরায়েলের মাটির প্রাচীর
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে ইসরায়েলের মাটির প্রাচীর
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা 
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা 
সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী