প্রয়াত রাজনীতিক মশিউর রহমান যাদু মিয়ার ৯৭তম জন্মবার্ষিকী পালন করেছে জেবেল রহমান গানির নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। শুক্রবার (৯ জুলাই) এ উপলক্ষে ভার্চুয়াল স্মরণ সভা করেছে দলটি।
১৯২৪ সালের ৯ জুলাই জন্মগ্রহণ করেন যাদু মিয়া। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারে প্রধানমন্ত্রীর মর্যাদায় সিনিয়র মন্ত্রী ছিলেন।
সভায় বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘গণতন্ত্র, বাকস্বাধীনতার প্রশ্নে যাদু মিয়ার রাজনৈতিক জীবন মানুষকে চিরদিন অনুপ্রাণিত করবে। দেশের চলমান ক্রান্তিকালে তার মতো মেধাবী ও সাহসী নেতৃত্বের প্রয়োজনীয়তা জাতি উপলব্ধি করছে।’
সভায় বক্তব্য রাখেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. নুরুল আমান চৌধুরী, মো. আতিকুর রহমান, এহসানুল হক জসীম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, সম্পাদক মতিয়ারা চৌধুরী মিনু, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম প্রমুখ।









