আজ বিএনপি জোট ছাড়ার ঘোষণা দেবে জমিয়ত

চৌধুরী আকবর হোসেন
১৪ জুলাই ২০২১, ১২:৫১আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৩:২০

ইসলামী ঐক্যজোটের পর এবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়তে যাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম। আর এ ঘোষণা দিতে হুট করেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।

সংবাদ সম্মেলনে বিএনপি জোট ছাড়ার বিষয়ে ঘোষণা আসার বিষয়টি নিশ্চিত করেন দলটির যুব জমিয়ত নেতা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম।

জানা গেছে, জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা গতকাল (মঙ্গলবার) রাতে বিএনপি জোট ছাড়ার সিদ্ধান্ত নেয়। এজন্য দলটির পল্টনের কেন্দ্রীয় অফিসে দুপুরে এক সংবাদ সম্মেলন ডেকেছে। 

জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়া উদ্দীন ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া উপস্থিত থেকে এ ঘোষণা দেবেন।

জানা গেছে, জমিয়তের প্রথম সারির বেশ কয়েকজন নেতা গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জুনায়েদ আল হাবিব, শাহীনুর পাশা চৌধুরী, মনজুরুল ইসলাম আফেন্দি, মনির হোসেন কাসেমী, খালিদ সাইফুল্লাহ সাদী ও মোহাম্মদ উল্লাহ জামী। দলটি চাপে পড়ে বিএনপি জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির নেতা কর্মীদের মামলা থেকে মুক্তি, কারাগারে থাকা নেতাদের জামিনসহ বিভিন্ন বিষয়ে সমঝোতার ভিত্তিতে বিএনপি জোট ছাড়তে রাজি হয়েছেন দলটির নেতারা।

সংবাদ সম্মেলন প্রসঙ্গে দলটির যুব জমিয়ত নেতা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম বলেন, বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিষয়ে দলের শীর্ষ নেতারা কথা বলবেন। মাদ্রাসা খোলা, কোরবানির বিষয়গুলোও থাকবে আলোচনায়।

আরও পড়ুন: বিএনপি নেতৃত্বাধীন জোট ছাড়ছে জমিয়ত?

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক