ঈদের পর শ্রম মন্ত্রণালয় ঘেরাও করবে বাম জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২১, ১৭:২১আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৭:২১

সেজান জুস কারখানায় নিহত শ্রমিকদের মৃত্যুর বিচার দাবিসহ কয়েকটি দাবিতে ঈদের আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানা গেটে এবং ঈদের পর শ্রম মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার (১৪ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ উল্লেখ করেন, অগ্নিকাণ্ডের জন্য দায়ী মালিক ও কারখানা পরিদর্শকসহ সরকারের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের শাস্তি; নিহত শ্রমিকদের পরিবার প্রতি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান এবং আহত শ্রমিকদের উন্নত চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান; নিখোঁজ শ্রমিকদের খুঁজে বের করা এবং নিহত-আহত-নিখোঁজ শ্রমিকদের প্রকৃত তালিকা প্রকাশ করতে হবে।

নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়ী সবার বিচারের আওতায় আনা; ঈদের পূর্বেই সব শ্রমিকের বকেয়া বেতন, বোনাস, ওভারটাইম পরিশোধ করার দাবিও জানায় বাম জোট।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহ আলম, সাইফুল হক, মোশাররফ হোসেন নান্নু, মানস নন্দী, বাচ্চু ভুইয়া, শহীদুল ইসলাম সবুজ, হামিদুল হক, আব্দুল্লাহ কাফি রতন, রাজেকুজ্জামান রতন, আকবর খান ও আব্দুল আলী।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী