দেশকে প্রদেশে বিভক্ত করার দাবি রবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২১, ১৬:৩৫আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৬:৩৫

বাংলাদেশে ৮ থেকে ৯টি প্রদেশ স্থাপন করে ‘ফেডারেল রাষ্ট্র’ কাঠামোর প্রবর্তন করার দাবি জানিয়েছেন জাতীয়  সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। শুক্রবার (১৬ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

রব মনে করেন, আজ  দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা থাকলে এবং স্ব স্ব প্রদেশের প্রয়োজন অনুযায়ী, সিদ্ধান্ত গ্রহণ করলে সারাদেশকে এই অপরিকল্পিত লকডাউন বা শাটডাউনের আওতায় আনতে হতো না এবং কেন্দ্রীভূত শাসন ব্যবস্থায় নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হতো না।

রব জানান, দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। চট্টগ্রাম, বরিশাল ও সিলেটেসহ কয়েকটি অঞ্চলে করোনা পরিস্থিতির অনেক অবনতি হচ্ছে।

বিবৃতিতে রব কয়েকটি দাবি জানান। এগুলো হচ্ছে— প্রত্যেক প্রদেশে প্রাদেশিক সরকার গঠন করা, প্রত্যেক প্রদেশে ১৫০ সদস্যবিশিষ্ট প্রাদেশিক পরিষদ গঠন  এবং তাতে এক-তৃতীয়াংশ শ্রেণি-পেশার প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, প্রতিটি প্রদেশ একজন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট মন্ত্রিপরিষদ গঠন করা, প্রতিটি প্রদেশে ‘হাইকোর্ট’ স্থাপন করা,  কেন্দ্রে জাতীয় সংসদের ‘উচ্চকক্ষ’ স্থাপন করা এবং তাতে প্রাদেশিক সরকারের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন এবং স্থানীয় সরকার কাঠামোকে কেন্দ্রীয় সরকারের শাখায় পরিণত করা।

রব বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক জনগণের অধিকার প্রতিষ্ঠার উপযোগী রাষ্ট্রকাঠামো ও শাসন পদ্ধতি এবং উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে নৈতিক চেতনার নতুন সমাজ ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশকে যথার্থ গণপ্রজাতন্ত্র রূপে রূপান্তর করাই হবে আমাদের  রাজনৈতিক কর্তব্য।’

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম