ক্ষুধা নিয়ে কেউ সাফল্যের বাজনা শুনবে না: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২১, ১৪:০৮আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৪:০৮

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মনে করে, মহামারি করোনায় কর্মহীন ও আয়হীন মানুষের খাদ্যের ব্যবস্থার দায়িত্ব সরকারকেই নিতে হবে। সরকারকে মনে রাখতে হবে পেটে ক্ষুধা থাকলে কেউ সরকারের সাফল্যের বাজনা শুনবে না।

শনিবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া এসব কথা বলেন।

ন্যাপের বিবৃতিতে বলা হয়, করোনা সংক্রমণ রোধ, রোগীদের চিকিৎসা-অক্সিজেন, করোনায় কর্মহীন-আয়হীন মানুষের খাদ্যের ব্যবস্থার দায়িত্ব সরকারকেই নিতে হবে। একজন মানুষও যেন বিনা চিকিৎসায় মারা না যায়, একজন মানুষও যেন না খেয়ে থাকে তা সরকারকেই নিশ্চিত করতে হবে।

‘করোনার দ্বিতীয় ঢেউ আঘাতের সময়ও স্বাস্থ্যমন্ত্রীর চরম ব্যর্থতায় স্বাস্থ্যখাতের দুর্বলতা কাটাতে কোনও রকমের দূরদর্শিতার পরিচয় দিতে পারেনি সরকার। বরং তারা জোড়াতালি দিয়ে চলার নীতিই অনুসরণ করছে।’ অভিযোগ করা হয় বিবৃতিতে।  

ন্যাপের অভিযোগ, সরকার শুধু আশ্বাস দিয়ে বলে করোনার টিকা আসছে। কিন্তু কখন আসবে, কীভাবে আসবে বা কোথা থেকে আসবে তা বলতে পারছে না।

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি