সারাদেশে গার্মেন্টস শ্রমিক সংহতির প্রতিবাদ

‘একদিনের নোটিশে কারখানা খুলে শ্রমিকদের হয়রানি করা হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২১, ১৮:২৯আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৮:২৯

একদিনের নোটিশে নিরাপত্তা ও পরিবহন ছাড়া কারখানা খুলে শ্রমিকদের হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। 

শনিবার (৩১ জুলাই) ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতারা এ অভিযোগ করেন।

সংগঠনের দায়িত্বশীল প্রবীর মিত্র জানান, শনিবার বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি কেন্দ্রীয় উদ্যোগে সকল শ্রমিক এলাকায় যার যার জায়গায় দাঁড়িয়ে ১ দিনের নোটিশে গণপরিবহন ও নিরাপত্তা ছাড়া কারখানা খুলে শ্রমিক হয়রানির প্রতিবাদ অনুষ্ঠিত হয়। 

শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখ্তার, সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, অর্থ সম্পাদক প্রবীর সাহা এবং দফতর সম্পাদক মুসা কলিমুল্লাহ প্রতিবাদ জানান।

‘একদিনের নোটিশে কারখানা খুলে শ্রমিকদের হয়রানি করা হয়েছে’

তিনি জানান, একইসময়ে আশুলিয়া, সাভার, মিরপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ সারাদেশে শ্রমিকাঞ্চলে ও গার্মেন্টস শ্রমিক সংহতি শ্রমিকদের সঙ্গে নিয়ে প্রতিবাদ জানায়। সারাদেশে শ্রমিকসহ সকল শ্রেণী-পেশার নাগরিকদের এই ঘটনার প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও প্রচারণার আহ্বানও জানান তারা।

সংগঠনের নেতাদের অভিযোগ, আজ থেকে লাখো শ্রমিক পরিবহন ছাড়া আবারও কারখানার দিকে ঢল নামছে। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় কোনোরকম গণপরিবহন ও নিরাপত্তা নিশ্চিত না করে সহসা কারখানা খোলার সিদ্ধান্তে শ্রমিকরা চরম হয়রানির শিকার হচ্ছেন, যা অত্যন্ত ন্যক্কারজনক।

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী