টিকা নিয়ে বিভ্রান্তি বেড়েছে: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২১, ২০:১০আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২০:১০

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘গণটিকা প্রদান ক্যাম্পেইন সম্পর্কে স্বাস্থ্য অধিদফতর তথা সরকারের সমন্বয়হীনতা ও বারবার সিদ্ধান্ত পরিবর্তনের কারণে জনগণের মধ্যে মারাত্মক বিভ্রান্তি ও হতাশা তৈরি হয়েছে। দেশের অধিকাংশ মানুষ এখনও জানে না কোথায়, কখন, কিভাবে টিকাদান ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হবে। এক এক সময় এক এক সিদ্ধান্ত নেওয়ায় এই বিভ্রান্তি আরও বেড়েছে।’

শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি অবিলম্বে এই সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্তহীনতা, সমন্বয়হীনতা ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা পরিহার করে টিকাদান ক্যাম্পেইন কার্যকরি করার আহবান জানান।

১৮ বছরের উপর সবাই গণটিকা কার্যক্রমের আওতায়  নিয়ে আসার দাবি জানান সাইফুল হক।

একই সাথে তিনি যার যা পরিচয়পত্র আছে তার ভিত্তিতে  টিকাকেন্দ্রে উপস্থিত সবাইকে টিকা দেবার আহবান  জানান।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
ইরানে মার্কিন-ইসরায়েলের আগ্রাসন আন্তর্জাতিক সন্ত্রাস: সাইফুল হক
‘সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক’ 
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান