রাজনৈতিক দলের কাছে শ্রমিকদের গুরুত্ব কমেছে: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ মে ২০২৪, ২০:৪৭আপডেট : ০১ মে ২০২৪, ২০:৪৭

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশে সব জিনিসের দাম বাড়লেও কেবল কমেছে শ্রমিকের দাম, তাদের শ্রমশক্তির দাম। ভোটের ব্যবস্থা না থাকায় রাজনৈতিক দলের কাছে শ্রমিকদের গুরুত্ব কমেছে। ভোট ব্যবস্থা নষ্ট হওয়ায় শ্রমিকেরা আরও ক্ষমতাহীন, আরও মর্যাদাহীন, আরও গরিব হয়েছে।

মহান মে দিবস উপলক্ষে বুধবার (১ মে) সকালে বিপ্লবী শ্রমিক সংহতি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাইফুল হক বলেন, ‘সব জিনিসের দাম বাড়লেও কমেছে শ্রমিকের দাম। ভোটের ব্যবস্থা নষ্ট হওয়ায় শ্রমিকরা আরও ক্ষমতাহীন ও গরিব হয়েছে; সমাজে তাদের দাম ও মর্যাদা কমেছে। অস্বাভাবিক গরমে শ্রমিকেরা সবচেয়ে কষ্টে আছে। দুর্যোগকালীন অবস্থা মোকাবিলায় প্রত্যেক শ্রমিক পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করুন।’

তিনি বলেন, ‘অধিকাংশ রাজনৈতিক দল শ্রমিকদের ব্যবহার করে, কিন্তু তাদের অধিকারের পক্ষে অবস্থান নেয় না। সরকার ও মালিক শ্রমিকদের কেবল উৎপাদন বাড়াতে বলে, কিন্তু তাদের মানবিক দাবিগুলো নিশ্চিত করে না।’

বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি নারী নেত্রী বহ্নিশিখা জামালী, বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি কবি জামাল সিকদার, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি সালাউদ্দিন আহমেদ, বিপ্লবী শ্রমিক সংহতির নেতা নুরুল ইসলাম, হাফিজুর রহমান রুবেল, নান্টু দাস প্রমুখ।

আলোচনা সভার পর বিপ্লবী শ্রমিক সংহতির মে দিবসের বর্ণাঢ্য র‍্যালি সেগুনবাগিচা, বিজয়নগর ও তোপখানা রোড প্রদক্ষিণ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
শাসক শ্রেণি শ্রমিকের ভোট চায়, অধিকার দিতে চায় না
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
কেমন সংসদ চাই
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের