গণটিকার অব্যবস্থাপনা বন্ধে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২১, ২০:৩৮আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২২:৪৭

গণটিকা কার্যক্রমে অব্যবস্থাপনা বন্ধ, হাসপাতালগুলোতে লোকবল ও চিকিৎসা সামগ্রীর সংকট দূর করাসহ দ্রুত শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র ইউনিয়ন।

রবিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে ছাত্র ইউনিয়নের এক বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ এ দাবির কথা জানান।

এসময় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু বলেন, ‘যে প্রক্রিয়ায় একদিনের নোটিশে গ্রাম থেকে শ্রমিকদের ঢাকায় নিয়ে আসা হলো সে প্রক্রিয়ায় স্বাস্থ্য ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে। সরকার করোনা মোকাবেলায় লকডাউন ঘোষণা করলেও গার্মেন্টস কারখানার মালিকদের অনুরোধে শ্রমিকদের কথা বিবেচনা না করেই কারখানাগুলো খুলে দিয়ে প্রমাণ করলো এ সরকার মুনাফাখোর ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ব্যস্ত।’

বিক্ষোভে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজ উল্লাহ্ বলেন, গণটিকার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে সরকার। পরিকল্পনা ছাড়া স্বাস্থ্যবিধিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে গণউৎসবে পরিণত করে সাধারণ মানুষকে করোনার ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য রেজোয়ান হক মুক্ত, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সদস্য বিএম জুবায়ের প্রধান প্রমুখ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী