গণটিকার নামে গণপ্রতারণা চলছে: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২১, ২১:০৯আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:০৯

‘গত ৭ আগস্ট থেকে সরকার তিন দিনের গণটিকা কর্মসূচি শুরু করেছে। কিন্তু এই ৩ দিনে গণটিকা কর্মসূচি গণপ্রতারণায় পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। 

তিনি বলেন, ‘এটি করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতা আড়াল করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।

সোমবার (৯ আগস্ট) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

মান্নার অভিযোগ, সরকার জনগণের জীবন নিয়ে তামাশা করছে। সরকারি হিসাব মতে, যেখানে ২৬ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োজন সেখানে তারা সোয়া কোটি ডোজ টিকা নিয়ে কর্মসূচির নামের আগে ‘গণ’ জুড়ে দিয়েছে। গণ শব্দের অর্থই বদলে দিয়েছে সরকার। গণটিকার নামে নতুন এক নাটিকার অবতারণা করেছে তারা।

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে মান্না বলেন, ‘বিশ্ববিদ্যালয় এবং কলেজ মিলিয়ে মোট ছাত্র আছে প্রায় ৩২ লাখ। শিক্ষক এবং স্টাফ মিলিয়ে সংখ্যাটা ৩৫ লাখ হবে। আপনারা তো দিনে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।’

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম