২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি (একাংশ) সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ‘গণটিকা কার্যক্রমে কয়দিনে দিনেই গণবিশৃঙ্খলা ও গণহতাশা তৈরি হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি, জনবল নিয়োগ ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে এবং দলীয়করণের ফলে গণটিকাদান কর্মসূচি ব্যর্থ হচ্ছে।’
বুধবার (১১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘জনগণের জীবন নিয়ে তামাশা করছে সরকার। যেখানে সরকারি হিসাব মতে ২৬ কোটি ডোজ টিকা প্রয়োজন, সেখানে তারা সোয়া কোটি ডোজ টিকা নিয়ে গণতামাশা শুরু করেছে।’









