জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২১, ১৬:১৩আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৬:১৩

বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন  ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির দুই নেতা বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকচক্র স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নিমর্ম হত্যকাণ্ড ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।’

বিবৃতিতে বলা হয়, এই নারকীয় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রতিক্রীয়াশীল চক্র বাংলাদেশকে অসাম্প্রদায়িক চরিত্রের রাষ্ট্রব্যবস্থা অর্জনে বাধাগ্রস্ত করতে পেরেছিল। দীর্ঘ সময় পর হলেও বঙ্গবন্ধুর হত্যার বিচার এবং তার প্রকাশ্য খুনিদের অনেকের বিচারে রায় কার্যকর হয়েছে।

মেনন ও বাদশা বলেন, ‘এই হত্যার ষড়ন্ত্রের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক মহল জড়িত, যারা এখনও নেপথ্যে রয়েছে। ওই হত্যাযজ্ঞে জড়িত প্রত্যক্ষ আসামিদের বিচার হলেও এর নেপথ্যে থাকা জাতীয় ও আন্তর্জাতিক পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) ষড়যন্ত্রকারী প্রকৃত অপরাধীদের এখনও চিহ্নিত করা হয়নি। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সরকারি দলিলপত্রে যা প্রকাশ পেয়েছিল, তাতে মার্কিন সাম্রাজ্যবাদের এই ষড়যন্ত্রে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়।’

বিবৃতিতে তারা বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যুক্ত নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার জন্য একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করে ১৫ আগস্টের প্রকৃত ষড়যন্ত্রকারী অপরাধীদের চিহ্নিত করা এবং তাদের বিচারের আওতায় আনার দাবি জানান।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী